যদি এমন হত
যদি এমন হত সব দেশ মিলেমিশে হত একাকার।
সীমানাগুলোর বেড়া যেত ঘুচে, মুছে যেত মানুষের ধর্মের ভেদ।
যদি এমন হত মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার সবার
বন্ধ হত ধর্মগুরুদের দেবতা নিয়ে অহংকার ও জেদ।
যদি এমন হত অন্ধ ধৃতরাষ্ট্র শোনাতো বিচারের বাণী।
বন্ধ হত দুর্যোধন দুঃশাসনদের হিংসা দ্বেষের রাজ।
যদি মিথ্যাচারী নেতার হোতো মাথা নত
নগ্ন হত ধূর্তের সন্ন্যাসীর সাজ ।
যদি শিক্ষার অঙ্গন ঘুচিয়ে দিত বিভেদ ধনী নির্ধনের ।
বন্ধ হত তোতা পাখির তোষামদীর রেওয়াজ ।
এই দমবন্ধ অন্ধকারে শুধু সেই স্বপ্নটুকুই সাধ ।
যদি এই মৌনতা ভেঙ্গে গর্জে ওঠে সে অঙ্গীকারের আওয়াজ ।।
২৮.১১.২০২০

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home